করোনার জন্য ৮ কোটি রুপি পারিশ্রমিক কমালেন বলিউডের জনপ্রিয় তারকা শাহিদ কাপুর। সম্প্রতি দক্ষিণের সিনেমা ‘জার্সি’র রিমেকে অভিনয় করছেন তিনি। আর এই ছবির জন্যই পারশ্রমিকে ছাড় দিচ্ছেন শাহিদ।
জানা গেছে, করোনায় অন্য সকল ছবির সাথে ‘জার্সি’র শুটিংও বন্ধ হয়ে গিয়েছিল। এতে সিনেমার ব্যাপক ক্ষতি হয়ে গেছে। আর সেই ক্ষতি পোষাতে পারশ্রমিক কমিয়েছেন এই অভিনেতা।
ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে শাহিদের চুক্তি ছিল তিনি ৩৩ কোটি রুপি পারিশ্রমিক নেবেন। সেই সাথে নেবেন সিনেমার মুনাফারও কিছু অংশ। কিন্তু করোনায় বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রির মন্দাবস্থার কথা চিন্তা করে নিজের পারিশ্রমিক থেকে ৮ কোটি রুপি কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তার এই সিদ্ধান্তের ব্যাপক প্রশংসা করছেন বলিউডের সবাই।
এরইমধ্যে সামাজিক দূরত্ব মেনে শুরু হয়েছে এই ছবির শুটিং। সিনেমাটি এ বছর মুক্তি দেওয়ার কথা থাকলেও করোনার কারণে ২০২১ সালে ভারতের সকল প্রেক্ষাগৃহে আসবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ক্রিকেট ও বাবা পুত্রের একটি অসাধারন গল্পকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবিটি। এতে শাহিদের বাবার চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ কাপুর। শাহিদের বিপরীতে এই ছবিতে অভিনয় করবেন ম্রুনাল ঠাকুরকে।
আনন্দবাজার/এইচ এস কে








