প্রানঘাতী করোনা ভাইরাসে মৃত্যের সংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। চীনে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে জানুয়ারি মাসে। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
বুধবার সকালে ওয়ার্ল্ডওমিটার থেকে পাওয়া তথ্যনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রান হারিয়েছে ৩ হাজার ৮৯০ জন। যেখানে চীনে প্রানহানী হয়েছে ৩ হাজার ৩০৫ জনের।
ওয়ার্ল্ডওমিটারের বুধবার সকালের তথ্যনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। একই সময়ে চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ৩০৫। অর্থাৎ করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় চীনকেও ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে একদিনেই ৭৪৮ জন মারা গিয়েছে। এটি দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ইউরোপের পর এখন যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসের মূল কেন্দ্র হয়ে উঠেছে।
আনন্দবাজার/এস.কে








