ইন্টারনেটে সুরক্ষা পেতে হোম ইউজারদের জন্য বাংলাদেশের বাজারে সবচেয়ে হালনাগাদ প্রযুক্তিসম্পন্ন ‘ক্যাসপারস্কি২০২০’ সংস্করণ উন্মুক্ত করেছে সাইবার সিকিউরিটি জায়ান্ট ক্যাসপারস্কি।
আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার লা ভিন্সি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যাসপারস্কির নতুন সংস্করণটির উন্মোচন করা হয়।
সম্মেলনে জানানো হয়, ক্যাসপারস্কির নতুন সংস্করণে থাকছে ফাস্টার স্পিড, এনহান্সড সিকিউরিটি, সুপিরিয়র পারফরম্যান্স, ডার্ক মুড, সেফ কিউট এবং পাসওয়ার্ড ম্যানেজারে বিশেষ গুরুত্ব।
সংবাদ সম্মেলনে ক্যাসপারস্কির সাউথ এশিয়ার রিটেইল সেলস ম্যানেজার শিবস্ককর খাড়াদে জানান, ‘ক্যাসপারস্কি সবসময় নতুন নতুন উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত সৃষ্ট নতুন ও অত্যাধুনিক থ্রেট মোকাবিলায় নেতৃত্ব প্রদানে বিশ্বাস করে। স্মার্ট টেকনোলজিকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশের সাইবার নিরাপত্তায় একসঙ্গে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ্ব। বর্তমানে স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনায় সর্বমোট ৮০০ পার্টনারের মাধ্যমে পুরো বাংলাদেশে সেবা দিচ্ছে ক্যাসপারস্কি।’
আনন্দবাজার/শাহী








