মনে আনন্দে শহরের রাস্তায় ঘুরছে বাঘ। চলছে আপন মনে হেলে দুলে। আঘাত করছে না কাউকে। সম্প্রতি মেক্সিকোর জালিস্কোতে এক ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
পরবর্তীতে পেছন থেকে তিন জন ছুটে গিয়ে বেধে ফেললেন বাঘটিকে। তার পরেও কাউকে আঘাত করেনি সেই বাঘটি। ওই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমেও ভাইরাল হয় ।
ভিডিওটি সংযুক্ত করে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বাঘটিকে যখন হেল দুলে চলছিল তখন পিছন পিছন রশি নিয়ে দৌড়চ্ছিল তিন জন। কিছুক্ষণের মধ্যে তারা বাঘের কাছে গিয়ে তাকে ঘিরে ফেলেন। কিন্তু বাঘটি তাদের উপর ঝাঁপিয়ে পড়েনি।
বাঘটি শহরের চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। ঘটনার দৃশ্য ধারণ করে এক মোটরসাইকেল আরোহী। এই ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা।
আনন্দবাজার/রনি







