ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে চার হাজার। নতুন করে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২৭ জনের। সেখানে গড়ে আড়াই মিনিটে একজনের মৃত্যু হচ্ছে।
ইতোমধ্যে দেশটিতে ওষুধ পত্র সহ মেডিকেলের সরঞ্জামাদির স্বল্পতা দেখা দিতে শুরু করেছে। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যাও ক্রমাগত বেড়েই চলেছে।
গত বৃহস্পতিবার দেশটিতে রেকর্ড সংখ্যক মৃত্যুর পরদিনই আবার ৬২৭ জন জন মারা গেল। এতে করে ইতালিতে মোট মৃতের সংখ্যা চার হাজার ৩২ জনে গিয়ে ঠেকেছে। এদিকে সবমিলিয়ে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজার।
আনন্দবাজার/তা.তা








