ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (৫৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে এক ভিডিও বার্তায় তিনি নিজেই জানান। সেকারণে স্বেচ্ছা-আইসোলেশনে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ ভিডিও বার্তার পর তার কার্যালয় ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৫৫ বছর বয়সী বরিসের মধ্যে সামান্য পরিমাণ উপসর্গ দেখা যাচ্ছিল। কিন্তু পরীক্ষা করে করোনাভাইরাসই শনাক্ত হলো।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, গতকাল থেকেই প্রধানমন্ত্রীর মধ্যে সামান্য উপসর্গ লক্ষ্য করা যাচ্ছিল। পরে চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটির পরামর্শ অনুযায়ী পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুসারে প্রধানমন্ত্রী ডাউনিং স্ট্রিটের একটি কক্ষে স্বেচ্ছা-আইসোলেশনে চলে গেছেন।
আনন্দবাজার/তা.তা








