এ নিয়ে পর পর চার দিন ৭৫ হাজারের বেশিই রইল ভারতের প্রতিদিনের করোনা আক্রান্তের সংখ্যা। জানা গেছে, দেশটিতে প্রতিদিন করোনা পরীক্ষা হচ্ছে ৯ লক্ষের বেশি। আজ রোববার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রামিত ৭৮,৭৬১ জন। একই দিনে মৃত্যু হয়েছে ৯৪৮ জনের। এ নিয়ে
ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ৩৫ লক্ষ ছা়ড়িয়ে গেল। আর মোট মৃতের সংখ্যা আগেই ৬৩ হাজার ছাড়িয়ে গিয়েছে।
এ প্রসঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকার জানায়, দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর নিরিখে ভারতের তুলনা আমেরিকা, ব্রাজিলের মতো দেশের সঙ্গে করা হলেও প্রতি দশ লক্ষে সংক্রামিতের সংখ্যা এদের তুলনায় এই দেশে অনেক কম।
এছাড়া, দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ লক্ষেরও বেশি করোনা রোগী।
আনন্দবাজার/টি এস পি








