চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনিতে কার্বন মনোঅক্সাইড ক্রিয়ায় ১৬ জন শ্রমিক নিহত হয়েছে। এছাড়াও আরো অনেকে গুরুতর অবস্থা আছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া। সিসিটিভি’র খবরে জানা গছে, কয়লা খনির ভেতরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর ভয়াবহ মাত্রায় কার্বন মনোঅক্সাইডের উৎপন্ন হয়। আর এতে করে আটকা পড়া শ্রমিকদের মৃত্যু হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিজিয়াং জেলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এ ঘটনার কারণ অনুসন্ধান চলছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চোংকিং শহরের উপকণ্ঠে অবস্থিত সোংজাও নামে যে কয়লা খনিতে শ্রমিকদের এই মৃত্যু হয়েছে তা চীন সরকারের জ্বালানি বিভাগের আওতায়।
আনন্দবাজার/এম.কে








