করোনা মহামারীর চলা অবস্থায বর্ণবাদ আর শ্বেতাঙ্গ আধিপত্যবাদ নিয়ে যখন যুক্তরাষ্ট্রসহ বাকি বিশ্ব তোলপাড় সেই প্রেক্ষিতে বারবার উঠে আসছে বিভিন্ন কোম্পানির রঙ ফর্সা করার ক্রিমের নাম। বিশেষ করে বেশি সমালোচনায় এসেছে ইউনিলিভারের নাম। কারণ রঙ ফর্সা করার সবচেয়ে জনপ্রিয় ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলীর উৎপাদন এবং বিপণন করে এই কোম্পানি।
এবার পণ্যটির নাম পরিবর্তন করার ঘোষণা দিয়েছে বৈশ্বিক ব্র্যান্ড ইউনিলিভার। ত্বকের যত্ন শ্রেণির পণ্য ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ থেকে তারা ‘ফেয়ার’ শব্দটি বাদ দেয়ার ঘোষণা দিয়েছে। এ পণ্যের নতুন নাম অনুমোদনের অপেক্ষায় আছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সার্বজনীন সৌন্দর্যের লক্ষ্যে ব্র্যান্ডকে এগিয়ে নিতে ‘ফেয়ার অ্যান্ড লাভলী’ নামটি থেকে ‘ফেয়ার’ শব্দটি ব্যবহার বন্ধ করবে কোম্পানি। ব্র্যান্ডটির নতুন নাম অনুমোদনের অপেক্ষায় আছে এবং আগামী কয়েক মাসের মাঝে নামটি পরিবর্তন হবে বলে আশা করা যাচ্ছে।
আনন্দবাজার/এফআইবি








