টেক্সাসের এ অ্যান্ড এম ইউনিভার্সিটির (তামু) প্রফেসর আটক হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মহাকাশ গবেষণা সংস্থা নাসা'য় গবেষক হিসেবে কাজ করার সময় তিনি চীনের কাছ থেকে অর্থ নিয়েছেন।
জানা গেছে, ৫৩ বছর বয়সী ছেং ঝেংডং বহু বছর ধরে তামু ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। তার বিরুদ্ধে চীনের বিশ্ববিদ্যালয়, চীনের কম্পানি ও চীনের রাষ্ট্রীয় পরিকল্পনার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করছেন, ছেং ঝেংডং নাসা'য় গবেষণার সময় চীনের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি গোপন করেছিলেন। অথচ নাসায় কাজ করার সময় চীনকে সহযোগিতা না করার ব্যাপারে তিনি ছিলেন চুক্তিবদ্ধ।
ওই আইনজীবী আরও দাবি করেন, নাসা'য় কাজ করে তিনি স্পেস স্টেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যান। যা কাজে লাগিয়ে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে মর্যাদাপূর্ণ আসনে পৌঁছান তিনি।
আনন্দবাজার/টি এস পি








