বিদায়ী সপ্তাহে ব্যাপক পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সাপ্তাহিক বাজার চিত্রে দেখা গেছে সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস সূচক কমেছে আর দুই কার্যদিবস সূচক বেড়েছে। অর্থাৎ বাড়া কমার হিসাব শেষে দেখা গেছে বিদায়ী সপ্তাহে উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। সপ্তাহটিতে ডিএসইতে বাজার মূলধন কমেছে ছয় হাজার কোটি টাকারও বেশি।
গত সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৪১০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার ৮৩৩ টাকার। যা আগের সপ্তাহ তুলনায় ৬৭৬ কোটি ৬৬ লাখ ৮৭ হাজার ২৪ টাকা বা ২১.৯২ শতাংশ কম হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৭ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৮৫৭ টাকার।
গড় লেনদেন হয়েছে ৪৮২ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ১৬৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৬১৭ কোটি ৪৯ লাখ ১২ হাজার ৫৭১ টাকার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১৩৫ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৪০৫ টাকা কম হয়েছে। বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৭৪৭ কোটি ৬ লাখ ১৬ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৪২ হাজার ৯৮৩ কোটি ১৮ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধান ডিএসইতে বাজার মূলধন ৬ হাজার ২২৬ কোটি ১১ লাখ ৮৪ হাজার টাকা বা ১.৮১ শতাংশ কমেছে।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৯৭টি বা ২৭ শতাংশের, কমেছে ২৩৭টির বা ৬৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির বা ৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
আনন্দবাজার/তা.তা








