করোনার কারণে ভারতের লকডাউন পরিস্থিতিতে শ্রমিক ও দরিদ্র মানুষদের জন্য 'সুপারম্যান'-এর অবতারে হাজির হয়েছিলেন বলিউড তারকা সোনু সূদ। লকডাউনের সময়টাতে বলিউডের পরিচিত এই অভিনেতার যেন সম্পূর্ণ নতুন এক রুপের সঙ্গে পরিচয় ঘটেছে। যারাই সাহায্য চেয়েছেন তাদের জন্য ছুটে যান সোনু।
লকডাউন শেষ হয়ে গেলেও এখনও কাজ শেষ হয়নি সোনুর। তিনি এখনও প্রতিনিয়ত সাহায্যের প্রার্থনায় সাড়া দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছেন। পড়ুয়াদের পড়াশোনার সুযোগ সুবিধা, অসহায় রোগীর সাহায্য সব কাজেই এগিয়ে আসছেন তিনি।
আবারও নিজের মহত্ব দিয়ে মানুষের মন জয় করে নিলেন সোনু সূদ। তিনি প্রমাণ করে দিলেন, তিনি সত্যিই 'গরিবের মসিহা'। দরিদ্র বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবার নিজের সম্পত্তি পর্যন্ত বন্ধক রেখে দিলেন তিনি। ১০ কোটি রুপি ঋণ নিয়ে নিজের ৮টি সম্পত্তি বন্ধক রেখেছেন এই তারকা।
আনন্দবাজার/টি এস পি








