ভারতের উত্তর প্রদেশে 'ইচ্ছাকৃতভাবে' কোভিড-১৯ সংক্রমণে কোনো ব্যক্তির মৃত্যু হলে যিনি ওই সংক্রমণের কারণ হবেন, তাকে সাত বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া যাবে। দেশটিতে সাময়িকভাবে এমন আইন পাস করা হয়েছে।
বুধবার পাস হওয়া আইনটিতে শুধু 'ইচ্ছাকৃত সংক্রমণ'-এর জন্য দুই থেকে পাঁচ বছর কারাদণ্ডের বিধান করা হয়েছে।
অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ভাইরাস ছড়ানোর পর কেউ মারা গেলে ভাইরাস ছড়ানোর দায়ে অভিযুক্ত ব্যক্তি আরো কঠিন শাস্তি পাবেন। আর এ রকম ক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ সাত বছর থেকে যাবজ্জীবনও হতে পারে।
এছাড়া কারাবাসের শাস্তির পাশাপাশি প্রায় চার থেকে ছয় হাজার ডলারের সমপরিমান অর্থের জরিমানাও করা যাবে বলে জানানো হয় ওই আইনে।
তবে এই আইনের সমালোচনা করেছেন অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ।








