করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জিসিসিভুক্ত মধ্যপ্রাচ্যের ছয় দেশে ৭৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে সৌদি আরবেই মারা গেছেন পাঁচ শতাধিক প্রবাসী। সৌদি আরবসহ জিসিসিভুক্ত দেশগুলোতে বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, গতকাল শনিবার বিকেল পর্যন্ত সৌদি আরবে করোনায় ৫২১ জন বাংলাদেশি মারা গেছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে মারা গেছেন প্রায় ১২৫ জন। এবং কুয়েতে ৬০ জন, ওমানে ২০ জন, কাতারে ১৮ জন ও বাহরাইনে ৯ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সব মিলিয়ে জিসিসিভুক্ত ছয় দেশে এখন পর্যন্ত মারা গেছেন ৭৫৩ জন।
এ দিকে যুক্তরাজ্যে ৩০৫ জন, যুক্তরাষ্ট্রে ২৭২ জন, ইতালিতে ১৪ জন, কানাডায় ৯ জন, সুইডেনে ৮ জন, ফ্রান্সে ৭ জনসহ এখন পর্যন্ত মোট ১৯ দেশে এক হাজার ৩৮০ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
আনন্দবাজার/এইচ এস কে








