সড়ক অবরোধে ভোগান্তি
বরিশাল সিটি কর্পোরেশনের রোড ইন্সপেক্টর রাজিব খানকে মারধর করেছে ২০নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব। এমন অভিযোগে বিকেল ৪টার দিকে সিটি কর্পোরেশনের কর্মচারিরা বিএম কলেজ সংলগ্ন কাউন্সিলর কার্যালয় ঘেরাও করে বিচারের দাবিতে অবরোধ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রতিবাদে পানি সম্পদ প্রতিমন্ত্রী সমর্থিত ১০ কাউন্সিলর ও সমর্থকদের নিয়ে বরিশাল সিএন্ডবি এলাকায় মহাসড়ক অবরোধ করে সিটি মেয়রের উস্কানির অভিযোগে প্রতিবাদে বিক্ষোভ করে।
জানা যায়, একটি ভবনের প্লান চেক করতে সিটি কর্পোরেশনের কর্মচারি রাজিব হোসেন ২০ নং ওয়ার্ডে যায়। কাউন্সিলর বিপ্লবকে না জানিয়ে তার এলাকায় যাওয়াতে রাজিবকে মারধর করা হয়। এঘটনা শুনে ক্ষুব্ধ কর্পোরেশনের কর্মচারিরা কাউন্সিলর কার্যালয় সামনে বিক্ষোভ করে। এনিয়ে কাউন্সিলর বিপ্লব বলেন, এটা মেয়র সাদিক আবদুল্লার ষড়যন্ত্রের ফসল। তিনি কেবল ওই কর্মচারিকে ডেকে জিজ্ঞাসা করেছে মাত্র। তার বিরুদ্ধে সিটি কর্পোরেশনের কর্মচারিরা বিক্ষোভ করায় পানি সম্পদ প্রতিমন্ত্রীর সমর্থক ১০ কাউন্সিলর নিয়ে পাল্টা সিএন্ডবি এলাকায় বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন করা হয়








