গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের দাটপে চুকসে গেছে। এ অবস্থায় ডিজিটাল সংবাদমাধ্যমের উপর আর্থিক চাপ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।
গুগল তার বিজ্ঞাপন প্রদানকারী ব্যবস্থার জন্য সংবাদমাধ্যমগুলি থেকে যে চার্জ গ্রহণ করে তা না নেওয়ার ঘোষণা দিয়েছে। আর এতে ডিজিটাল সংবাদমাধ্যমগুলোর কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। কারণ করোনার প্রভাবে আর্থিকভাবে চাপে সংবাদ সংস্থাগুলোও।
জানা গেছে, খবরের কাগজ ও ডিজিটাল সংবাদমাধ্যমগুলির পক্ষে এই অবস্থায় অন্যান্য সংস্থার থেকে বিজ্ঞাপন জোগাড় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ এই প্রতিকূল পরিস্থিতিতে বিজ্ঞাপনের বাজেটে কাটছাঁট আনতে হয়েছে বিশ্বের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানগুলোকে। ফলে তাদের থেকে বিজ্ঞাপন জোগাড় করা শক্ত হয়ে দাঁড়িয়েছে।
ডিজিটাল মাধ্যমে সংবাদমাধ্যমগুলি গুগল অ্যাডস এর মাধ্যমে বিজ্ঞাপন পেয়ে থাকে। আর তার বদলে নির্দিষ্ট একটা অংশ চার্জ হিসাবে দিতে হয় গুগলকে । এই পরিস্থিতিতে ওই সার্ভিসের জন্য সংবাদমাধ্যমগুলির থেকে টাকা নেয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি। আইটি নিউজ সূত্রে জানা গেছে।
আনন্দবাজার/তা.তা








