মাছ খেতে গেলে গলায় কাঁটা আটকে থাকার ঘটনা প্রায়ই ঘটে থাকে। আর এই সমস্যা যার হয়েছে, সেই বুঝে এর সাময়িক যন্ত্রণার কথা। গলায় কাঁটা বিঁধলে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করার রীতি রয়েছে আমাদের দেশে।
মুরব্বিরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন। তবে এই সমস্যায় তাৎক্ষণিক কিছু উপায় রয়েছে যেগুলো করলে মুক্তি পাওয়া যায়। আসুন চলুন উপায়গুলো জেনে নিই-
# শুধু ভাত ভালো করে দলা পাকিয়ে মুখে দিয়ে গিলে কয়েকবার খেলে ভাতের আঠা মাছের কাঁটাকে নিচে নামিয়ে দেয়। তবে এই ভাত কিন্তু গিলে খাবেন।
# পাকা কলায় ছোট করে কামড় দিন এবং গিলে ফেলার চেষ্টা করুন। তবে খুব বেশি করে কামড় দেবেন না। এতেও মাছের কাটা কলার সাথে নিচে নেমে যেতে পারে।
# ১ কাপ ঈষদুষ্ণ গরম পানিতে এক চামচ আপেল সিডার ভিনিগার মিশিয়ে খান। আপেল সিডার ভিনিগারের মধ্যে থাকা অ্যাসিটিক অ্যাসিড কাঁটা গলিয়ে দেয়। খুব সমস্যা হলে আপেল সিডার ভিনিগার শুধু একচামচ খেয়ে নিলেও ভালো কাজ করে।
# অল্প অল্প করে বেশ কয়েকবার পানি খেতে হবে। প্রয়োজনে উষ্ণ গরম পানিও খেতে পারেন। এতে কাঁটার নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা থাকে না।
# লেবুতে একটু লবণ মাখিয়ে চুষে চুষে লেবুর রস খান। তবে লেবুর রসে পানি মিশিয়ে খাবেন না। এভাবে খেতে পারলে উপকার পাবেন। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কাঁটাকে গলিয়ে হজম করিয়ে ইতে কার্যকরী ভূমিকা পালন করে।
# কাঁটা নরম করতে খুবই কার্যকর হচ্ছে লবণ। ১ কাপ গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে নিন। ৩ বার খেলে কাঁটা নরম হয়ে গলা থেকে নেমে যাবে। এছাড়া প্রয়োজনে লবণ জলে গার্গলও করতে পারেন।
# বাড়িতে থাকা পাউরুটিতেও অনেক সময় ভালো কাজ হয়। তবে পাউরুটি চিবিয়ে না খেয়ে গিলে ফেলুন। কিংবা পাউরুটি চটকে নিয়ে মন্ডও করতে পারেন। আবার ওই মন্ড একবারে গিলে নিলেও ফল পাবেন।
আনন্দবাজার/এইচ এস কে








