লাগাই বৃক্ষ সাজাই ভুবন, বৃক্ষই মোদের প্রকৃত স্বজন এ প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ীতে দ্বিজেন শর্মা উদ্ভিদ উদ্যানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের তানজিম পল্লীর প্রজাপতি পার্ক উদ্যানে এ উদ্বোধন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু চেয়ার উপাধিপ্রাপ্ত আন্তর্জাতিক কথা সাহিত্যিক ও বাংলা একাডেমীর সভাপতি সেলিনা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিমানের সাবেক মহাব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, তরুপল্লব এর সাধারণ সম্পাদক মোকারম হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, তানজিম পল্লীর প্রজাপতি পার্কের উদ্যোক্তা হাসমত আলী প্রমুখ।








