বুধবার (০৪ মার্চ) আবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। আজ উভয় শেয়ারবাজারে সূচক কমেছে। একইসাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪১০ পয়েন্টে। শরিয়াহ সূচক ১৪, ডিএসই-৩০ সূচক ১৫ এবং সিডিএসইটি সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১০২৪, ১৪৭০ ও ৮৭২ পয়েন্টে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫১০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন তুলনায় ৯৮ কোটি ৪০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৬০৯ কোটি ৬ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির বা ২৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৪৩টির বা ৬৮ শতাংশের এবং ৩৩টি বা ৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে সিলভা ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ২৯ লাখ টাকর ওরিয়ন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। আজ সিএসইতে ২০ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
আনন্দবাজার/তা.তা








