হাসপাতালে ভর্তি করা হয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজকে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, তিনি পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহে ভুগছেন।
সোমবার সৌদির রয়্যাল কোর্টের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রিয়াদের বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৪ বছর বয়সী বাদশাহ সালমানকে। সেখানেই তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
২০১৫ সাল বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক ও যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব শাসন করছেন থেকে বাদশাহ সালমান। এর পূর্বে, ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
তাছাড়া, এই নেতা ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদের গভর্নরও ছিলেন।
আনন্দবাজার/এস.কে








