যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে ভোক্তা ব্যয় দশমিক ৬ শতাংশ বেড়েছে। মূলত করোনা মহামারী ও উচ্চ মুদ্রাস্ফীতির কারণে দেশটির অর্থনীতি অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। খবর এপি।
এ সময়ের মধ্যে গত বছরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভে মুদ্রাস্ফীতির হার ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা গত এক দশকের তুলনায় সর্বোচ্চ। মুদ্রাস্ফীতির অন্যতম একটি কারণ হচ্ছে বেতন-ভাতাদি।
এ খাতে ব্যয়ের পরিমাণ আগস্টের তুলনায় দ্বিগুণ বেড়ে দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে। মূলত দেশটিতে থাকা প্রতিষ্ঠানগুলো করোনা পরবর্তী সময়ে নতুন করে কর্মী নিয়োগের চেষ্টা অব্যাহত রেখেছে এবং কর্মীরাও বেশি বেতন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি প্রকাশিত অন্য আরেকটি প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে বেতন-ভাতাদির পরিমাণ ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে, যা দেশটির ইতিহাসে গত ২০ বছরের তুলনায় সর্বোচ্চ। সরবরাহ সংকট ও পণ্যের উচ্চমূল্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বাভাবিক জীবনযাপনে বাধার সৃষ্টি করেছে।
আনন্দবাজার/শহক








