বলিউডের বক্স অফিসে চলছে কোটির খেলা। সম্প্রতি অজয় দেবগন, সাইফ আলী খান ও কাজল অভিনীত ছবি তানাজি মাত্র ১২ দিনেই আয় করেছে ১৮৩.৮৪ কোটি রুপি। খুব দ্রুত ছবিটি ২০০ কোটির ঘর ছাড়াবে বলে ধারণা বক্স অফিস বিশেষজ্ঞদের।
ছবিটি পরিচালনা করেছেন ওম রাওত। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন কাজল। অপরদিকে খল নায়কের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান।
আরও পড়ুনঃ পোস্টারে পলিথিন নিষিদ্ধ জানা গেছে এই ছবিটি অজয়ের ১০০ তম সিনেমা। এর আগে ২০১৭ সালে অজয়ের মুক্তি পাওয়া গোলমাল এগেইন আয় করেছিল ২০৫ কোটি রুপি। অজয়ের তানাজি একশ কোটির ঘর ছাড়ানো টানা পঞ্চম চলচ্চিত্র। আনন্দবাজার/এইচ.এস.কে







