দেশে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি আয়ের প্রধান উৎস টিউশনি। এর মাধ্যমেই গরিব এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের থাকা-খাওয়ার খরচের পাশাপাশি পড়াশোনার খরচও উঠে আসে। শুধু তারাই নয় এই শিক্ষার্থীদের পাশাপাশি বেকারদেরও বড় একটি অংশ আয়ের জন্য টিউশনির ওপর নির্ভরশীল।
কিন্তু চলমান করোনা মহামারির কারণে সেই আয়ের উৎস গুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে তারা। রোজগারের পথ বন্ধ হওয়াতে অনেকটা কষ্টেই দিন কাটাচ্ছে তাদেরকে।
জানা গেছে, পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ ২০১৭ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী বাংলাদেশে মোট কর্মক্ষম জনগোষ্ঠী ৬ কোটি ৩৫ লাখ। এর মধ্যে কাজ করেন ৬ কোটি ৮ লাখ নারী-পুরুষ এবং ২৭ লাখ বেকার। তবে কতো মানুষ টিউশনি আয়ের ওপর নির্ভরশীল তার কোন তথ্য নেই।
গত তিনমাস ধরে তার কোন টিউশনি নেই, কবে আবার শুরু করতে পারবেন সেটাও জানেন না কেউ। এতে অনেকেই বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
আনন্দবাজার/এইচ এস কে








