যতই দিন যাচ্ছে বাড়ছে করোনায় আক্রান্ত ও নিহতের সংখ্যা। এবং তা সহজেই ছড়িয়ে পড়ছে এক দেশ থেকে অন্য দেশে। আক্রান্ত দেশের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া।
ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৫৭ জনের। মৃতের এই তালিকায় রয়েছে ইরান, ইতালী ও জাপানের নাগরিকও। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৮ জনে।
অপরদিকে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। চীনে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছে ১৫০ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা সাড়ে ৮৩ হাজার।
করোনাভাইরাস ইতিমধ্যে এশিয়া ছেড়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকায় ছড়িয়েছে। চীনের বাহিরে সবচেয়ে বেশি নিহত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
আনন্দবাজার/ টি এস পি








