অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা করোনা প্রতিরোধী দু’টি টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে। অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছেন একটি টিকা। আরেকটি আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ইনোভায়ো ফার্মাসিউটিক্যালস। দু’টি টিকাকে কোনো পশুর শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ইতোমধ্যে পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। তারা বিশ্লেষণ করে দেখছেন, মানুষের শরীরে টিকা দু’টি প্রয়োগের উপযোগী কিনা।
আগামী জুন মাসের মধ্যেই পাওয়া যাবে পশুর শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফল। ভাল ফলাফল আসলে টিকা দু’টি মানুষের শরীরে প্রয়োগ করা হবে। ১২ থেকে ১৮ মাসের মতো সময় লাগতে পারে এই টিকা সাধারণ মানুষের হাতে পৌঁছাতে।
আনন্দবাজার/এস.কে








