সম্প্রতি গুগল অ্যাসিস্ট্যান্টে এক দুর্দান্ত ফিচার যোগ করা হয়েছে। এই নতুন ফিচারে আপনাকে গোটা ওয়েবসাইট পড়ে শোনাবে গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে। স্মার্টফোন ব্যাবহার করার সময় যে কোন ওয়েবসাইট ওয়েন করে গুগল অ্যাসিস্ট্যান্টকে পড়ে শোনানোর অনুরোধ করলেই সেই ওয়েবসাইট পড়ে শোনানো হবে।
তবে আপাতত শুধুমাত্র অ্যানড্রয়েড ফোনে এই ফিচার কাজ করবে জানিয়েছেন গুগল।
আরও জানা গেছে, ইংরেজি ছাড়াও বাংলা এবং অন্যান্য ভাষার ওয়েবসাইটও পড়ে শোনাতে পারবে গুগলের এই অ্যাসিস্ট্যান্ট। এবং সেই সাথে ওয়েবসাইট পড়ে শোনানোর সময় রোবটের পরিবর্তে মানুষের মতো কণ্ঠস্বর অনুভব করবেন গ্রাহকরা। ৪২ টি ভাষা পড়ে শোনাতে পারবে এই অ্যাসিস্ট্যান্ট। পাশাপাশি ট্রান্সলেশন থেকে চাইলে নিজের ভাষায় যে কোন ওয়েবসাইটও শোনা যাবে।
আনন্দবাজার/এইচ এস কে








