গেল কয়েক মাসের ব্যবধানে আবারও লাদাখে উত্তেজনা দেখা দিয়েছে। গত ২৯-৩০ আগস্ট রাতে হঠাৎ নিজেদের অবস্থান ছেড়ে এগিয়ে আসে চীনা সেনাবাহিনী। আর এমন অবস্থায় প্যাংগং লেক সংলগ্ন এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় ও চীনা সেনাবাহিনী।
আজ সোমবার (৩১ আগষ্ট) ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, লাদাখের প্যাংগং লেক সংলগ্ন এলাকায় চীনা সেনাদের এগিয়ে আসা থেকে রুখতে প্রথমেই বাধা দেয় ভারতীয় সেনারা। আর তখন উভয় পক্ষের মধ্যে সামান্য হাতাহাতিও হয় বলে জানা গেছে।
ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা কর্নেল আমন আনন্দ বলেন, সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সংঘাত পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ঐকমত্যে পৌঁছনো গিয়েছিল তা ২৯-৩০ আগস্ট রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) লঙ্ঘন করেছে।
তবে প্যাংগং লেকের দক্ষিণে চীনা বাহিনীর এই আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয়েছে ভারতীয় বাহিনী এবং সেখানে নিজেদের অবস্থান মজবুত করেছে।
আনন্দবাজার/এম.কে








