করোনাভাইরাসকে গুরুত্ব না দেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারোকে। করোনা পরিস্থিতির মধ্যেই সামাজিক দূরত্ব না মেনে এবং মাস্ক না পড়েই বিভিন্ন সমাবেশ, অনুষ্ঠানে যাচ্ছেন তিনি। তবে আইনের ঊর্ধ্বে কেউ নয়, এবার সেকথাই প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে স্মরণ করিয়ে দিয়েছেন ব্রাজিলের এক বিচারক।
বিবিসি জানিয়েছে, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াসহ আশেপাশের ফেডারেল ডিস্ট্রিক্ট এলাকায় জনসমাগমস্থলে বোলসোনারোকে মুখে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন এই বিচারক। নিয়ম ভঙ্গ করলে প্রেসিডেন্টেকেও গুনতে হবে জরিমানা।
আদেশে বলা হয়, ব্রাজিলের প্রেসিডেন্টকে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তার নিজের স্বাস্থ্যের পাশাপাশি আশেপাশের অন্যান্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্যও এটি প্রয়োজন। প্রেসিডেন্ট নিয়ম ভঙ্গ করলে তাকে দৈনিক ২ হাজার রিয়েল জরিমানা দিতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে অন্যান্য সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও।
আনন্দবাজার/টি এস পি








