নওগাঁর রাণীনগর উপজেলায় আউস ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনার আওয়াতায় পরিষদ হলরুমে উপজেলার ১২শ’ কৃষককে এ বীজ ও সার দেওয়া হয়।
এদিন প্রতিটি কৃষককে ৫ কেজি করে ধানের বীজ ও ১০ কেজি এমওপি এবং ২০ কেজি ডিএপি সার দেয়া হয়েছে। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি সহ অনেকেই। এছাড়া অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।








