ইতোমধ্যে বেশ কিছু তথ্য সামনে উঠে এসেছে অ্যাপলের নতুন আইফোন ১২ নিয়ে। জানা যায়, এই সিরিজে চার্জার ও এয়ারপডস নাও দিতে পারে কোম্পানিটি। তাছাড়াও এবারের আইফোনে ফাইভজি কানেক্টিভিটি থাকবে। এবার আইফোন ১২ এর লঞ্চ ডেটও জানিয়েছে তারা।
আইহ্যাকটু প্রো নামে একজন টিপ্সটার জানান, আগামী ৮ সেপ্টেম্বর একটি অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে আইফোন ১২ বাজারে আসবে।
কয়দিন আগে অ্যাপলের আপকামিং ডিভাইস আইফোন ১২ এর দাম জানিয়েছিলেন ম্যাকরুমারসের অ্যানালিস্ট জেফ পিইউ। আইফোন ১১ এর থেকে ৫০ ডলার বেশি হতে পারে আইফোন ১২ দাম।
তিনি বলেন, যেখানে আইফোন ১১ এর দাম ছিল ৬৯৯ ডলার। সেখানে আইফোন ১২ এর ৫.৪ ইঞ্চি মডেলের দাম হতে পারে ৭৪৯ ডলার।
ম্যাকরুমারসের রিপোর্টে দাবি করা হয়েছে আইফোন ১২ এর ৬.১ ইঞ্চি মডেলের দাম হতে পারে ৭৯৯ ডলার।
আইফোন ১২ এর দাম বাড়ছে ফাইভ জি ওলিড ডিসপ্লে দেওয়ার কারণেই।
আনন্দবাজার/এস.কে








