একের পর এক নাটক দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও কুড়িয়েছেন প্রশংসা। তবে অভিনয়ের পর এবার গানের জগতে পা রাখছেন তিনি।
জানা গেছে, ছোটবেলা থেকেই সঙ্গীতশিল্পী হওয়ার স্বপ্ন ছিল ফারিনের। কিন্তু মায়ের ইচ্ছায় পা রাখেন অভিনয় জগতে। তবে এবার নিজের ইচ্ছাই পূরণ করতে চলেছেন তিনি। তাই এখন সেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। সব কিছু ঠিক থাকলে হয়তো এ বছরই সংগীতশিল্পী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করবেন ফারিন।
বর্তমান তিনি ব্যস্ত আছেন নাটক, বিজ্ঞাপন এবং ফটোশুট নিয়ে। ইতোমধ্যে শেষ করেছেন মেহেদী হাসান জনির ‘আমার তুমি’ নাটকের শুটিং। ওই নাটকে তার সহশিল্পী অপূর্ব। সামনে বিজ্ঞাপনে কাজ করবেন ফারিন। কিন্তু সেটা এখনই জানাতে চান না। তবে ভক্তদের জন্য চমক থাকবে বলে জানান।
আনন্দবাজার/এইচ এস কে








