ধূমপানে অনুৎসাহিত করতে সিগারেটের দাম বৃদ্ধি করছে অস্ট্রেলিয়া। এ বছর প্রতি প্যাকেটে দাম বাড়বে অন্তত ১২ দশমিক ৫ শতাংশ। এর ফলে প্রতি প্যাকেট সিগারেটের জন্য অজিদের খরচ করতে হবে অন্তত ৫০ অস্ট্রেলিয়ান ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার ৯১১ টাকা, যা সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
অস্ট্রেলিয়ায় আগামী সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে নতুন মূল্যহার। সেসময় এক প্যাকেট মার্লবোরো গোল্ড সিগারেটের দাম হতে পারে কমপক্ষে ৪৮ দশমিক ৫০ ডলার। সবচেয়ে কম দামি সিগারেটেও প্রতি প্যাকেটে খরচ পড়বে অন্তত ২৯ ডলার। তামাক ব্যবহার কমানোর লক্ষ্যে টানা আট বছর ধরে সিগারেটের দাম বাড়াচ্ছে অস্ট্রেলিয়া সরকার।
আনন্দবাজার/এফআইবি








