ভারতের কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মিষ্টি বিনিময় ও সিমিত পরিসরে আলোচনা সভার মধ্যদিয়ে হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল সকালে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শুন্য রেখায় ভারতের কাস্টমস সুপারিনটেনডেন্ট দেবরাজ শ্যানাল ও সুপারিনটেনডেন্ট জে কে মন্ডলের হাতে মিষ্টির প্যাকেট উপহার দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের শুভেচ্ছা জানান হিলি কাস্টমসের সহকারি কমিশনার জে এম আলী আহসান। এ সময় ভারতীয় কাস্টমসের ইন্সপেক্টর অদিতি রায়, রাজেশ রঞ্জনসহ বাংলাদেশের কাস্টমস কর্তকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পানামা পোর্টের সভা কক্ষে আমদানি-রফতানি কারক, সিএন্ডএফ এজেন্ডদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার হিলি কাস্টমসের ডিপুটি কমিশনার সুইদুল আলম। আলোচনা সভায় আমদানি-রফতানি কারক, সিএন্ডএফ এজন্টন্ড ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এম.আর








