ইন্টারনেটে অনুসন্ধান ও অনলাইন বিজ্ঞাপন ব্যবস্থায় একচেটিয়া আধিপত্য বজায় রাখতে প্রতিযোগিতা আইনের লঙ্ঘন করেছে গুগল। এই অভিযোগে গতকাল মঙ্গলবার গুগলের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মোবাইল ফোনসহ বিভিন্ন ডিভাইস আর ব্রাউজারে নিজেদের সার্চ ইঞ্জিনকে ডিফল্ট হিসেবে রাখতে প্রতি বছর লাখ-কোটি ডলারের ঘুষ দেয় গুগল। এমন অভিযোগ উঠেছে গুগলের বিরুদ্ধে।
জানা গেছে, এক বছরের বেশি সময় ধরে অনুসন্ধানের পর গুগলের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন বিচার বিভাগ এবং যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্যের প্রশাসন। মামলার অভিযোগপত্রে বলা হয়, মোবাইল ফোনসহ বিভিন্ন ডিভাইস ও ব্রাউজারে নিজেদের সার্চ ইঞ্জিনকে ডিফল্ট হিসেবে রাখতে প্রতি বছর শত শত কোটি ডলার ঘুষ দেয় গুগল।
গুগলের বিরুদ্ধে মামলা করা যুক্তরাষ্ট্রের ১১টি রাজ্য হচ্ছে, আরকানসাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইজিয়ানা, মিসিসিপি, মিজৌরি, মনটানা, সাউথ ক্যারোলিনা ও টেক্সাস।
তবে গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের করা মামলায় ‘ব্যাপক ত্রুটি’ রয়েছে। তারা যে খাতে কাজ করে তা অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এবং তারা সসবসময়ই গ্রাহকের চাহিদাকে প্রাধান্য দিয়ে আসছে বলে দাবি প্রতিষ্ঠানটির।
এক বিবৃতিতে গুগল জানায়, লোকজন গুগল ব্যবহার করে স্বেচ্ছায়। গুগল ব্যবহার করার জন্য কারো ওপর কোনো জোর করা হয় না কিংবা অন্য কোনো বিকল্প নেই বলে কেউ গুগল ব্যবহার করে না।
আনন্দবাজার/টি এস পি








