নারায়নগঞ্জের সোনারগাঁয়ের অবস্থিত চৈতি কম্পোজিট অসহায় ও কর্মহীন মানুষের জন্য আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শত ব্যাগ খাদ্য সামগ্রী সোনারগাঁ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামের কাছে এই ত্রাণ হস্তান্তর করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, লবন, সাবান ও পেঁয়াজ।
এসময় চৈতি কম্পোজিটের ডিজিএম এডমিন মিজানুর রহমান, ডিজিএম সিভিল বদরুল ইসলাম, এজিএম এডমিন মোশাররফ হোসেন, সেলিম, মুজিবুর রহমান, মাসুদ, দুলাল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চৈতি কম্পোজিটের ডিজিএম এডমিন মিজানুর রহমান বলেন, করোনার প্রাদুর্ভাবে কর্মহীনদের সহযোগিতার জন্য এ ত্রাণ দেয়া হয়েছে। এ সময় তিনি আরও বলেন, এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আনন্দবাজার/শহক









