রাজধানীর খিলগাঁও এলাকার একটি বাসা থেকে আমেনা (২৮) নামে এক মালয়েশিয়া প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় তিলপাপাড়ার বহুতল ভবনের ছয়তলা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
স্বজনরা সূত্রে জানা যায়, ছয় মাস আগে মালয়েশিয়া থেকে ওই নারী দেশে আসেন। তিন মাস আগে তার স্বামী কালামের সঙ্গে তার ডিভোর্স হয়। এর পরই ৯ বছর বসয়ী সন্তান নয়নকে নিয়ে একাই ওই বাসায় থাকেন তিনি।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, গত ২৮ ফেব্রুয়ারি দুই রুমের এ বাসা ভাড়া নেন আমেনা। দুপুরে এই বাসা থেকে এক ব্যক্তিকে তাড়াহুড়া করে নামতে দেখে তার ছেলে নয়ন। পরে ওপরে গিয়ে মায়ের মরদেহ দেখতে পায়। এর পর পুলিশকে খবর দেয়া হয়।
ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আনন্দবাজার/রনি








