নীলফামারীর ডিমলায় অবৈধভাবে মজুত করা ৪ হাজার ৩শত ৭৫ সিএফটি পাথর জব্দ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে কলোনি বাজার এলাকায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করেন। ইজারাবহির্ভূত তিস্তা নদী থেকে অবৈধভাবে এসব পাথর উত্তোলন করে মজুত করেছিলেন পাথর ব্যবসায়ীরা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে মজুত করা হয়েছিল।সম্প্রতি পাথরগুলো পরিবহন করার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন অভিযানে নামেন।
এ সময় উপস্থিত ছিলেন পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান,ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার নুর আলম প্রমুখ।
জব্দ করা ৪ হাজার ৩শত ৭৫ সিএফটি পাথরের বর্তমান বাজারদর ৩ লাখ টাকার টাকার বেশি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পাথর জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও বেলায়েত হোসেন । তিনি বলেন, জব্দ করা পাথরের বিষয়ে সঃশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবগত করা হবে। তারা প্রতিনিধি দিলে বিজ্ঞপ্তির দিয়ে উন্মুক্ত নিলাম ডেকে বিক্রি করা হবে এসব পাথর।









