গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩৮ জনে। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৩৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ এক হাজার ৫৮৬ জনে।
আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৫২৩ জন করোনা রোগী। এ নিয়ে দেশে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ লাখ ১৮ হাজার ১২৩ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস









