গোটা দেশেই বৃষ্টি এখন প্রায় নেই বললেই চলে। তবে আগামীকাল (২৭ জুলাই) রাত থেকে সমুদ্র তীরবর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে এরপর ২৮, ২৯ ও ৩০ জুলাই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে ১ আগস্ট বৃষ্টি একটু কম হওয়ার সম্ভবনা রয়েছে। আবার ২ ও ৩ আগস্ট তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
১ আগস্ট, শনিবার পালিত হতে যাচ্ছে ঈদুল-আজহা। ওইদিন বৃষ্টি তুলনামূলক কম হলেও উত্তর-পূর্বাঞ্চল এবং কক্সবাজার-চট্টগ্রাম (দক্ষিণ-পূর্বা) অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্য অঞ্চলে স্বাভাবিক আবহাওয়া বিরাজমান থাকবে।
আজ রবিবার (২৬ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ আফতাব উদ্দিন।
তিনি জানান, ২৭ জুলাই রাত থেকে কক্সবাজার এলাকায় মৃদু বৃষ্টি হতে পারে। তবে।২৮, ২৯, ৩০-এ তিনদিন বৃষ্টি একটু বেশি থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এরপর ১ আগস্ট একটু কম হবে তবে২ ও ৩ আগস্ট আবার বৃষ্টি থাকবে।
আনন্দবাজার/তা.তা









