জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাকুরিয়া গ্রামের ৩শ বছরের পুরোনো মন্দিরটি র্বতমানে সংস্কারের অভাবে জরাজীর্ণ।
জানা গেছে, বর্তমানে প্রাচীন এই মন্দিরটির চারপাশ ঘিড়ে রয়েছে বট-পাকুরের শিকড়। মন্দিরের ভিতরের মেঝে প্লাস্টার থাকলেও পিছনের দেয়ালের ইট ভেঙ্গে যাচ্ছে। এমনকি মন্দিরের সমনের দিকের জায়গা জুড়ে তৈরি হয়েছে অনেক ঝোপ-ঝাড়, জঙ্গল।
এলাকার সত্তোরর্ধ্ব সোলেমান জানান, জমিদারের শাসন আমলে এই মন্দিরে মহিষ বলী হতো। মন্দিরের বয়স প্রায় ৩০০ বছরের অধিক। এত প্রাচীন মন্দির আমার জানামতে উপজেলায় কোথাও নেই। মন্দিরটি খুবই জাগ্রত (অদৃশ্য শক্তি) হওয়ায় হিন্দুরা যে যেখানেই যাই মন্দিরের ছায়ায় প্রণাম করে যাই।
এমতাবস্থায় পাঁচবিবি উপজেলার সব চাইতে প্রচীনতম পাকুড়িয়া গ্রামের মন্দিরটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন গ্রামবাসী। আনন্দবাজার/এইচ এস কে/এম বি এইচ









