কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হাত-মুখ বাঁধা ও রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা শিবির থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মোহাম্মদ সমিন নামের ৩০ বছর বয়সী ওই যুবক ৪ নম্বর ক্যাম্পের মধুরছড়ার সি ব্লকের বাসিন্দা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। এর আগে গত বৃহস্পতিবার রাতে উখিয়া ক্যাম্প ১৮ তে রোহিঙ্গা নেতা আজিম উল্লাহ সন্ত্রাসীদের হামলায় নিহত হন। এসময় গুরুতর আহত হন আরও দুইজন। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
আনন্দবাজার/শহক









