চিকিৎসা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগে আটক হলেন জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়ো। ওষুধ, সুরক্ষা উপকরণসহ ৬ কোটি ডলার মূল্যের চিকিৎসা সামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ এনে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
শুক্রবার গ্রেপ্তারের পরপরই স্বাস্থ্যমন্ত্রীকে হারারের একটি থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
একই অভিযোগে গত সপ্তাহে ডেলিস এনগুওয়ায়া নামের এক ব্যক্তিকেও পুলিশ গ্রেপ্তার করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ডেলিসের কোম্পানিকে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ পাইয়ে দিতে মোয়ো দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে সন্দেহ বিরোধীদের। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাওয়া পরে মেডিকেল সরঞ্জাম ক্রয়ের ওই চুক্তি বাতিল করেন।
আফ্রিকার এ দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৫০০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস









