গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা কাঁচাবাজার আড়তে মানছেনা সামাজিক দুরত্ব। অথচ প্রশাসন সামাজিক দুরত্ব বজায় রেখে বজার করার জন্য বার বার অনুরোধ জানাচ্ছে। কিন্তু প্রশাসনের কোন কথাই মানছে না তারা। তবে সচেতন নাগরিকরা বলছেন এই বাজারে প্রশাসনের নজর না থাকায় এমনটা ঘটছে।
এমনকি বাজারটিতে ঝুঁকিপূর্ণভাবে চায়ের দোকান এবং খাবার হোটেলগুলো এখনো খোলা। গাজীপুর জেলার সব কয়েকটি উপজেলা লকডাউন ঘোষণা করা হলেও জরুরি প্রয়োজন মেটাতে দিনের বেলায় কাঁচাবাজার খোলা রাখার সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে তারা।
সারাদেশের ন্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। কিন্তু এই কাঁচাবাজারে ঢুকলে বোঝা যায় করোনা নামক কোন মহামারীর ভয় নেই এই বাজারে।
এ ব্যাপারে মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সভাপতি মোশারফ সরকার জানান, আমি নিজেও হাতে হ্যান্ড মাইক নিয়ে জনগণকে সচেতন করার করেছি। কিন্তু এখানকার মানুষ কোনোক্রমেই তা মানছে না। বাজারের ভয়াবহ অবস্থা দেখলেই গা শিহরিয়ে উঠে।
আনন্দবাজার/এফআইবি








