প্রানঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নরোত্তম সরকার নামে এক জনের মৃত্যু হয়েছে। তার বয়স ছিল ৫৫ বছর। মোহনগঞ্জ উপজেলার মাঘান ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা তিনি।
স্থানীয়রা জানিয়েছে, নরোত্তম সরকার কয়েকদিন আগে ঢাকায় তার ছেলের বাসা থেকে গ্রামের বাড়িতে আসেন। মোহনগঞ্জ পৌর শহরের রাউতপাড়ায় তার ভাগনের বাসায় শুক্রবার অবস্থান করেন। তিনি কদিন ধরেই সর্দি-জ্বরে ভুগছিলেন।
সর্দি-জ্বরে আক্রান্ত করোনার উপসর্গ নিয়ে তাকে শনিবার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে ময়মনসিংহ রেফার্ড করেন। করোনা সন্দেহে তার স্বজনরা ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রেখে পালিয়ে যায়।
সেখানেই তিনি মারা যান। ডা. সুবীর সরকার বলেন, তার শরীরে করোনার উপসর্গ আছে কিনা জানতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
আনন্দবাজার/এস.কে









