করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী দুস্থ ও অসহায় পরিবারগুলোকে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। উদ্যোগ নিয়েছেন মেয়র সাদিক আবদুল্লাহ।
নগরীর ৪,৬ ও ২২ নম্বর ওয়ার্ডে ২৫ সহস্রাধিক পরিবারের কাছে এই সহায়তা পৌঁছে দেয়া হয়। এ নিয়ে মোট ত্রাণ পৌছে দেয়া হলো প্রায় ৩৫ হাজারের অধিক পরিবারকে।
নগরবাসীর উদ্দেশে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, 'আতংকিত না হয়ে সচেতন হোন। যথাসম্ভব অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের না হয়ে ঘরে অবস্থান করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। সুস্থ থাকুন, পরিবারের সকলের সুস্থতা নিশ্চিত করুন।'









