ঢাকা | বুধবার ২২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
দৈনিক আনন্দবাজার — সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
শীর্ষ সংবাদসর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনী‌তিঅর্থনীতিআন্তর্জাতিকখেলাবিনোদনঅনুসন্ধানচাকুরিপ্রযুক্তি

নেতৃত্ব

প্রধান সম্পাদক ও প্রকাশক

আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক

মোস্তফা মামুন

দৈনিক আনন্দবাজার

Dainik Anandabazar

সম্পাদকীয় কার্যালয়ইডিবি ট্রেড সেন্টার (৭ম তলা), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউকারওয়ান বাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ

  • সম্পাদকীয় · ০১৭২৬ ২৬১৮২৮
  • বিজ্ঞাপন · ০১৭৫৫ ৬৫১১৬৪

ই-মেইল

  • dainikanandabazar@gmail.com
  • ads@dainikanandabazar.com
  • job@dainikanandabazar.com
আমাদের সম্পর্কে|যোগাযোগ|ব্যবহারের শর্তাবলি|গোপনীয়তার নীতি|আমরা

© 2026 Dainik Anandabazar · সর্বস্বত্ব সংরক্ষিত

  1. হোম
  2. /
  3. সর্বশেষ

অর্ধেক কিস্তি দিলেই খেলাপি থেকে মুক্তি

প্রকাশ:১৮ ডিসেম্বর, ২০২২ সময় ৩:০৬ পিএম

বিস্তারিত

বছরের শেষ প্রা‌ন্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) ঋণের কিস্তির অর্ধেক টাকা (৫০ শতাংশ) ডিসেম্বরের মধ্যে পরিশোধ করলেই খেলাপি হিসেবে চিহ্নিত হবে না। ঋণ খেলা‌পি‌ থেকে মুক্তির জন্য ঠিক এমনই বিশেষ সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

‌রোববার (১৮ ডি‌সেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ‘ঋণ শ্রেণীকরণ’ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে।

সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে উক্ত সার্কুলারটি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, অশ্রেণিকৃত মেয়াদি ঋণের বিপরীতে ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রদেয় কিস্তির ন্যূনতম ৭৫ শতাংশ ত্রৈমাসিকের শেষ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হলে ওই ঋণ বিরূপমাণে শ্রেণিকরণ করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছিল। আরো বলা হয়, বহির্বিশ্বে যুদ্ধাবস্থা প্রলম্বিত হওয়ায় এর দীর্ঘ মেয়াদি নেতিবাচক প্রভাবে শিল্পের উৎপাদনব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলে ঋণগ্রহীতাদের প্রকৃত আয় হ্রাস পেয়েছে। এ কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখা এবং ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি পরিশোধ সহজ করতে মেয়াদি ঋণের বিপরীতে ২০২২ সালের অক্টোবর হতে ডিসেম্বর সময়কাল পর্যন্ত প্রদেয় কিস্তিসমূহের ন্যূনতম ৭৫ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ চলতি ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হলে ওই ঋণগুলোর বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না।

উক্ত সার্কুলারের মাধ্যমে সুবিধাপ্রাপ্ত মেয়াদি ঋণসমূহের ২০২২ সালের এপ্রিল হতে ডিসেম্বর পর্যন্ত প্রদেয় কিস্তি বা কিস্তিগুলোর অপরিশোধিত অংশ বিদ্যমান ঋণের পূর্বনির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১ বছরের মধ্যে সমকিস্তিতে (মাসিক ও ত্রৈমাসিক) প্রদেয় হবে। তবে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে অবশিষ্ট মেয়াদকালের সঙ্গে বর্ধিত ১ বছর সময়কে বিবেচনায় নিয়ে কিস্তি পুনর্নির্ধারণপূর্বক নতুন সূচি অনুযায়ী আদায় করা যাবে। এছাড়া আগে সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ বেড়ে বর্তমা‌নে এক লাখ ৩৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। যা মোট ঋণের ৯ দশমিক ৩৬ শতাংশ। এ যাবৎকালে এটিই সর্বোচ্চ খেলাপি ঋণের অংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২২ সালের সেপ্টেম্বর মাস শেষে ব্যাংকিং খাতের মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৬ হাজার ১৯৯ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে এক লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। যা মোট ঋণের ৯ দশমিক ৩৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ চলতি বছরের জুন শেষে ব্যাংকিং খাতের মোট বিতরণ করা ঋণ ছিল ১৩ লাখ ৯৮ হাজার ৫৯২ কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ ছিল এক লাখ ২৫ হাজার ২৫৮ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৮ দশমিক ৯৬ শতাংশ। জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৯ হাজার ১৩৯ কোটি টাকা।

আনন্দবাজার/কআ

ট্যাগ

  • ঋণ
  • ঋণখেলাপি
  • খেলাপি ঋণ

এ বিভাগের আরো খবর

সব খবর

আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

২০ এপ্রিল, ২০২৬

জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

১০ এপ্রিল, ২০২৬

সহবাসের পর যে ৩ কাজ হারাম

৯ এপ্রিল, ২০২৬

যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

৬ এপ্রিল, ২০২৬

নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

১৪ মার্চ, ২০২৬

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

১৩ মার্চ, ২০২৬

আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

১৩ মার্চ, ২০২৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০ মার্চ, ২০২৬

অ্যাডমিনে «সর্বশেষে দেখান» চালু থাকা খবর এখানে দেখায়। এখন কোনোটিই নেই।

  • আবারও ইসলামাবাদে মার্কিন মিশন

  • জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াতের ফজিলত-গুরুত্ব

  • সহবাসের পর যে ৩ কাজ হারাম

  • যে দোয়া পড়ে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না

  • নামাজের সময়সূচি (১৪মার্চ ২০২৬)

  • রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

  • আজ মন ভরে নিঃশ্বাস নিন ঢাকাবাসী

  • মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • নামাজের সময়সূচি (১০ মার্চ ২০২৬)

  • দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

  • রবিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

  • যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার ঈদ উপহার ও ইফতার বিতরণ

  • পুণ্য অর্জনের শ্রেষ্ঠ মাস রমজান

  • প্রার্থিতা রক্ষায় আজ থেকে আপিলের শুনানি শুরু

  • বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহন নির্বাচনের নিরপেক্ষতার পরিপন্থি: টিএইবি

  • থাইল্যান্তে বিনা খরচে অধ্যয়নের সুযোগ, থাকছে মাসিক ভাতা

  • থার্ড টার্মিনাল অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হবে না: শেখ বশিরউদ্দীন

  • দেশের বিভিন্ন এলাকায় রিখটার ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

  • আজ শুরু মনোনয়নপত্র সংক্রান্ত আপিল কার্যক্রম

  • গুম কারণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তদন্ত কমিশন

  • দেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা কখনোই ভুলব না: তারেক রহমান

  • পুলিশি পদক্ষেপে অবরোধ ভেঙে সড়ক ছাড়লেন ব্যবসায়ীরা

  • দাদা ও দাদির কবর জিয়ারতে জাইমা রহমান

  • রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ