বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারকরণে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ দূতাবাস মেক্সিকো একযোগে কাজ করবে।
বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এবং মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস এক ভার্চুয়াল সভায় এ আশাবাদ ব্যক্ত করে।
ডিসিসিআই প্রেসিডেন্ট রিজওয়ান রহমান এবং মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের মধ্যে এ অনুষ্ঠিত সভায় এ মতামত প্রকাশ করা হয়।
সভায় ডিসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরমান হক, সাধারণ সচিব আফসারুল আরিফিন, নির্বাহী সচিব মোঃ জয়নাল আবেদিন এবং দূতাবাসের কাউন্সেলর শাহানাজ রানু উপস্থিত ছিলেন।
সভায় বাণিজ্যিক সহযোগিতার সম্ভাব্য নতুন খাত চিহ্নিতকরণসহ দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আনন্দবাজার/এম.আর









