দেশজুড়ে করোনা মোকাবিলায় সাধারণ ফাঁদে পড়েছেন পঞ্চগড়ের পাঁচ শতাধিক দুগ্ধ খামারিরা। ৫০ টাকা লিটারের দুধের বাজার নেমে এখন ১০ টাকা থেকে ২০ টাকায়। তারপরও বিক্রি হচ্ছেনা না। গরুর খাবার জোগান এবং ঋণের বোঝা নিয়ে দুঃশ্চিন্তায় তারা দিন কাটাচ্ছে এইসব খামারিরা।
পঞ্চগড়ের পাঁচ উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ও মাঝারি মিলিয়ে গড়ে উঠেছে প্রায় ছয় শতাধিক দুগ্ধ খামার। এসব খামার থেকে প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ হাজার লিটার দুধ সংগ্রহ করতো মিল্কভিটা। কিন্তু করোনা পরিস্থিতিতে ২৬শে মার্চ থেকে দুধ কেনা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
সংরক্ষণের সুযোগ না থাকায় ১০ টাকা লিটারেও স্থানীয়ভাবে বিক্রি করা যাচ্ছে না দুধ। এমন পরিস্থিতিতে ব্যাপক লোকসানের মুখে খামারিরা পরেছে খামারিরা।
তবে মিল্কভিটা কর্তৃপক্ষের সাথে কথা বলে শিগগিরই খামারিদের এই সমস্যার সমাধানের আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধি।
পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, মিল্কভিটার স্থানিয় কর্মকর্তার সাথে তার কথা হয়েছ দুই এক দিনের মধ্যে তারা অল্প অল্প করে দুধ সংগ্রহ শুরু করবে।
আনন্দবাজার/শহক









