জেনে নিন টমেটোর উপকারিতা
প্রকাশ:

বিস্তারিত
টমেটোতে রয়েছে ভিটামিন এবিসিকে, ক্যালসিয়াম, পটাসিয়াম, লাইকোপিন, ক্রোমিয়াম পুষ্টি উপাদান, যা দেহের জন্য প্রয়োজনীয়। চলুন জেনে নেই টমেটোর উপকারিতা সম্পর্কে :
ক্যানসার দূরে রাখে
কয়েকটি গবেষণার তথ্যানুযায়ী, টমেটোতে থাকা উচ্চমানের লাইকোপিন প্রস্টেট, কোলন ও পাকস্থলির ক্যানসারের সেল তৈরি হতে দেয় না। টমেটোতে থাকা লাইকোপিন এক প্রকার প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট, যা ক্যান্সারের সেল তৈরিতে বাধা দেয়।
সুস্থ ত্বক
টমেটো থাকা উচ্চ লাইকোপিন ত্বকের ভালো ক্লিনজার হিসেবে কাজ করে।
মজবুত হাড়
টমেটো মজবুত হাড় গঠনে ব্যাপক ভূমিকা রাখে। এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন কে। আর এ দুটি উপাদানই শক্ত হাড় গঠন ও টিস্যুর পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হৃদপিণ্ডের ভালো বন্ধু
টমেটোতে আছে ভিটামিন-বি ও পটাশিয়াম, যা কোলেস্টেরল ও অতিরিক্ত রক্তচাপ কমায়। টমেটোর জুস খেয়ে সহজেই হার্ট অ্যাটাক ও অন্যান্য হৃদরোগের ঝুঁকি কমাতে পারেন।
কিডনির সুরক্ষায়
টমেটোর সালাদ নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার ভয় থাকবে না।
ভালো দৃষ্টিশক্তি
টমেটো ভিটামিন-এ সমৃদ্ধ হওয়ায় দৃষ্টিশক্তি ভালো রাখে। রাতকানা রোগের জন্য টমেটো ভালো ওষুধ।
আনন্দবাজার/টি এস পি








