করোনাভাইরাস থেকে শিশুদেরকে সুরক্ষিত রাখতে বাবা-মায়ের চিন্তার শেষ নেই।
এ সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, করোনায় শিশুদের সুরক্ষিত রাখতে কতগুলো টিকা অথবা প্রতিষেধক দেয়া ও বিশেষ কিছু রুটিন চেকআপ এ সময়ে বন্ধ করা ঠিক নয়।
কারণ কিছু টিকা ও প্রতিষেধক দেরিতে নেয়া হলে শিশুর স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। বৃদ্ধি পেতে পারে অন্য রোগের ঝুঁকিও। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী চিকিৎসক ও শিশুর অভিভাবকের প্রয়োজনীয় নিরাপত্তা পোশাক পরা ও সামাজিকে এবং ব্যক্তিগত দূরত্ব বজায় রাখতে হবে।
এ বিষয়ে কিছু দরকারি পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞ ড. অনিন্দ্য কুণ্ডু।
আসুন জেনে নেই কী করবেন?
১. নবজাতকের জন্য হেপাটাইটিস-বি প্রতিষেধক ও বিসিজি প্রতিষেধক দিতে হবে। এক মাসের কম বয়সী শিশুদের সরাসরি টিকা দেয়া যায়। লকডাউনে দেরি হলে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে নেয়া উচিত।
২. দেড়, আড়াই আর সাড়ে তিন মাসের প্রেন্টাভালেন্ট (Pentavalent) প্রতিষেধকগুলো নেয়া খুবই জরুরি।
৩. নয় মাসের এমএমআর টিকা আর প্রতি বছরের ফ্লুর টিকাও জরুরি।
৪. কুকুর বা বিড়াল কামড়ালে ভ্যাকসিন অবশ্যই নিতে হবে।
আনন্দবাজার/এফআইবি








